হাওজা নিউজ এজেন্সি: অসাবধানতাবশত অন্যের চশমা ভেঙে যাওয়ার ক্ষেত্রে শরিয়তসম্মত দায়বদ্ধতা সম্পর্কে জানতে চাওয়া হলে শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.) যে জবাব প্রদান করেন, তা পাঠকদের জন্য তুলে ধরছি:
প্রশ্ন: আমার এক বন্ধু তার চশমাটি মাটিতে রেখেছিল। আমি অসাবধানতাবশত সেটির ওপর পা দিয়ে ফেলি, ফলে চশমাটি ভেঙে যায়। এ অবস্থায় কি আমি শরিয়ত অনুযায়ী এর ক্ষতিপূরণ দিতে বাধ্য?
উত্তর: যদি চশমাটি এমন স্থানে রাখা হয়ে থাকে, যা মানুষের চলাচলের স্থান নয়, তাহলে আপনি এর ক্ষতিপূরণের জন্য দায়ী (জামিন) হবেন।
সংযুক্তি: সংক্ষিপ্ত ব্যাখ্যা: শরিয়তের দৃষ্টিতে কারও সম্পদ অন্যায়ভাবে নষ্ট হলে সাধারণত ক্ষতিপূরণের দায় সৃষ্টি হয়। তবে কোনো বস্তু যদি স্বাভাবিক চলাচলের স্থানে রাখা থাকে এবং অনিচ্ছাকৃতভাবে ক্ষতি ঘটে, তাহলে দায়ের বিধান ভিন্ন হতে পারে। এই ফতোয়ায় বলা হয়েছে—চশমাটি যদি চলাচলের স্থানে না রাখা হয়, তাহলে ভেঙে যাওয়ার ক্ষতিপূরণ প্রদান করা আবশ্যক।
আপনার কমেন্ট