হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.) ‘শরয়ি ওজরের সময় জিয়ারতে আশুরা ও দোয়া পাঠ’ সম্পর্কে করা একটি ইস্তিফসারের জবাব দিয়েছেন। তা আগ্রহী পাঠকদের জন্য তুলে ধরা হলো:
শরয়ি ওজরের সময় নারী-পুরুষের জিয়ারতে আশুরা ও দোয়া পাঠ
প্রশ্ন:
১. জুনুব ব্যক্তি অথবা হায়েজ নারীর জন্য জিয়ারতে আশুরা পাঠ করা কি কোনো সমস্যা আছে?
২. অন্যান্য দোয়া পাঠ করা এবং কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে কী বিধান?
৩. কারবালার মাটির তুরবাহর ওপর মাথা রাখা কেমন?
উত্তর: এতে কোনো সমস্যা নেই। তবে যেসব সূরায় ওয়াজিব সিজদার আয়াত রয়েছে, হায়েজ নারীর জন্য সেসব আয়াত পাঠ করা হারাম। কুরআনের অন্যান্য আয়াত পাঠ করতে কোনো সমস্যা নেই; যদিও তা মাকরূহ।
মুস্তাহাব হলো, হায়েজ নারী নামাজের সময় নিজেকে রক্ত থেকে পরিষ্কার করবে, তুলা ও কাপড় (প্যাড) পরিবর্তন করবে এবং ওজু করবে। যদি ওজু করতে না পারে, তাহলে তায়াম্মুম করবে। এরপর নামাজের স্থানে কিবলামুখী হয়ে বসে জিকির, দোয়া ও দরুদপাঠে মশগুল থাকবে।
আপনার কমেন্ট