হাওজা নিউজ এজেন্সি: শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.) কর্তৃক প্রদত্ত হালাল ও হারাম—উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত উত্তরটি নিম্নরূপ:
প্রশ্ন: এমন কোনো পণ্য, যা হালাল ও হারাম—উভয় কাজে ব্যবহার করা যায়, বিক্রেতা যদি হালাল কাজে ব্যবহারের উদ্দেশ্যে তা বিক্রি করেন, কিন্তু তিনি জানেন বা ধারণা করেন যে ক্রেতা পণ্যটি হারাম কাজে ব্যবহার করবে— তাহলে এ ধরনের ক্রয়-বিক্রয় কি বাতিল?
উত্তর: যদি এমন কোনো পণ্য ক্রয়-বিক্রয় করা হয়, যার হালাল ও হারাম—উভয় ধরনের ব্যবহার রয়েছে, এবং বিক্রেতা জানেন যে ক্রেতা সেটি হারাম কাজে ব্যবহার করবে; তবে বিক্রেতার বিক্রয়ের উদ্দেশ্য হারাম কাজে সহযোগিতা করা না হয়, তাহলে দুটি শর্তের যেকোনো একটি প্রযোজ্য হলে এ লেনদেন করা হারাম হবে:
১. প্রচলিত রীতি অনুযায়ী এ লেনদেনকে হারাম কাজে সহযোগিতা হিসেবে গণ্য করা হলে; অথবা
২. বিক্রেতার ওপর নাহি আনিল মুনকার র্অথাৎ ন্যায় ও মন্দ কাজ থেকে নিষেধ করা— কর্তব্য হলে।
তবে এ ক্ষেত্রে লেনদেনটি সহিহ বা বৈধ বলে গণ্য হবে।
আপনার কমেন্ট