মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ - ১০:০৮
হালাল ও হারাম সংগীতের সীমারেখা

সংগীতের হালাল ও হারামের সীমারেখা কী—এ বিষয়ে আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর কাছে একটি প্রশ্ন করা হয়েছিল।

হাওজা নিউজ এজেন্সি: শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.) তার জবাবে এমন একটি মানদণ্ড তুলে ধরেছেন, যার মাধ্যমে শরিয়তের দৃষ্টিতে হারাম সংগীত চিহ্নিত করা যায়।

প্রশ্ন: হালাল ও হারাম সংগীতের সীমারেখা কীভাবে নির্ধারণ করা যায়?

উত্তর: যে কোনো সংগীত তার বৈশিষ্ট্যের কারণে মানুষকে মহান আল্লাহর স্মরণ, আধ্যাত্মিকতা ও নৈতিক গুণাবলি থেকে দূরে সরিয়ে দেয় এবং বেহায়াপনা, অনর্থকতা ও পাপাচারের দিকে ধাবিত করে, তা হারাম।

কোনো সংগীত এ ধরনের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত কি না, তা নির্ধারণের বিষয়টি মুকাল্লাফের (শরিয়তের বিধান পালনে দায়িত্বশীল ব্যক্তির) প্রচলিত ও স্বাভাবিক বিচারবোধের ওপর ন্যস্ত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha