রবিবার ১৬ আগস্ট ২০২৬ - ১২:৩৭
তেহরান, কোম ও মাশহাদে ‘শহীদ মহোদয়’-এর চল্লিশতম দিনের স্মরণসভা

শহীদ নেতা আয়াতুল্লাহিল উজমা ইমাম সৈয়দ আলী হুসাইনি খামেনেয়ীর দাফনের চল্লিশতম দিন উপলক্ষে তেহরান, কোম ও মাশহাদে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহিল উজমা ইমাম সৈয়দ আলী হুসাইনি খামেনেয়ীর মরদেহের ঐতিহাসিক জানাজা ও দাফনের ৪০তম দিন উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে তেহরান, কোম ও মাশহাদে শহীদ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা ইমাম সৈয়দ আলী হুসাইনি খামেনেয়ীর স্মরণে অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ বিবরণ:

بسمه‌تعالی

ইরানের শহীদ মহোদয়ের পবিত্র মরদেহের ঐতিহাসিক জানাজা ও দাফনের ৪০তম দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে মহান এই নেতার এবং তাঁর পরিবারের স্মরণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা হুসাইনি খামেনেয়ীর পক্ষ থেকে তেহরান, কোম ও মাশহাদে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

শহীদ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলী হুসাইনি খামেনেয়ীর স্মরণে অনুষ্ঠানগুলো নিম্নরূপ অনুষ্ঠিত হবে:

তেহরান:
মঙ্গলবার, ২৭ মোরদাদ, বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত, ইমাম খোমেনি (রহ.) মুসাল্লার প্রধান প্রার্থনাকক্ষে।

কোম:
বুধবার, ২৮ মোরদাদ, মাগরিব ও এশার নামাজের পর, হযরত ফাতেমা মাসুমা (সা.)-এর পবিত্র মাজারে।

পবিত্র মাশহাদ:
বৃহস্পতিবার, ২৯ মোরদাদ, ইমাম হাসান আসকারি (আ.)-এর শাহাদাতবার্ষিকীর রাতের সঙ্গে মিল রেখে মাগরিব ও এশার নামাজের পর, পবিত্র ইমাম রেজা (আ.) এর মাজারে।

শহীদ নেতার স্মরণসভায় অংশগ্রহণের জন্য ইরানের কৃতজ্ঞতাশীল জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

চল্লিশতম দিনের এই স্মরণসভায় ইরানের সর্বসাধারণ এবং বিপ্লবের দুই ইমামের (ইমাম খোমেনি ও সর্বোচ্চ নেতা) প্রতি অনুরাগীদের ব্যাপক ও উৎসাহপূর্ণ উপস্থিতি ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি পুনরায় আনুগত্যের অঙ্গীকার এবং ইরানের শহীদ মহোদয়ের পথ অব্যাহত রাখার প্রতি নতুন করে দৃঢ় প্রত্যয় প্রকাশ করবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha