রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:৪০
আহলে বাইত (আ.)-এর আদর্শ বিস্তারে ওলামাদের ভূমিকা-নাজাফী হাউসের উদ্যোগে গুরুত্বপূর্ণ সেমিনার

আহলে বাইত (আ.)-এর আদর্শ বিস্তারে ওলামাদের করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে জামেয়াতুল ইমামে আমিরুল মুমিনিন (আ.) নাজাফী হাউসের উদ্যোগে। পশ্চিমবঙ্গের বিশিষ্ট ওলামাদের নিয়ে আয়োজিত এই সেমিনারে তাবলীগের আধুনিক পদ্ধতি, সমাজে ওলামাদের দায়িত্ব ও আগামী দিনে আহলে বাইতের বাণী কীভাবে আরও কার্যকরভাবে পৌঁছানো যায়-সে বিষয়ে গভীর আলোচনা হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের ধর্মীয় অঙ্গনে এক ঐতিহাসিক আয়োজন সম্পন্ন হলো। জামেয়াতুল ইমামে আমিরুল মুমিনিন (আ.) নাজাফী হাউসের পক্ষ থেকে আয়োজিত বিশেষ সেমিনারে পশ্চিমবঙ্গের বিশিষ্ট ওলামাগণ অংশগ্রহণ করেন।

আহলে বাইত (আ.)-এর আদর্শ বিস্তারে ওলামাদের ভূমিকা-নাজাফী হাউসের উদ্যোগে গুরুত্বপূর্ণ সেমিনার

সেমিনারে উপস্থিত ছিলেন জামেয়াতুল ইমামে আমিরুল মুমিনিন (আ.) নাজাফী হাউসের প্রেন্সিপাল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আহমাদ আলী আবদী সাহেব এবং হাওজা ইলমিয়া আহলে বাইত (আ.) এর প্রেন্সিপান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহসিন রেজা আবদী সাহেব, এই সেমিনারের মূল লক্ষ্য ছিল-ওলামাদের সামাজিক দায়িত্ব, তাদের দাওয়াতি পদ্ধতি ও আহলে বাইত (আ.)-এর মহান আদর্শকে কীভাবে আরও কার্যকরভাবে সমাজে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা।

আলোচনার মূল বিষয়বস্তু:

সেমিনারে বক্তারা ওলামাদের গুরুত্ব ও তাঁদের তাবলীগী পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, ‘ওলামারা শুধু ধর্মীয় পথপ্রদর্শক নন, বরং সমাজের আয়না-তাঁদের কথা, চলা ও কাজে সমাজের প্রতিফলন ঘটে।’ আধুনিক প্রেক্ষাপটে ওলামাদের কীভাবে কুরআন-সুন্নাহর আলোকে মানুষের কাছে পৌঁছাতে হবে, সেখানে কোমলতা, বাস্তববাদ ও সময়োপযোগীতা কতটুকু জরুরি-তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়।

আহলে বাইত (আ.)-এর আদর্শ বিস্তারে ওলামাদের ভূমিকা-নাজাফী হাউসের উদ্যোগে গুরুত্বপূর্ণ সেমিনার

আহলে বাইত (আ.)-এর আদর্শ প্রসারে করণীয়:

সেমিনারের অন্যতম প্রধান পর্ব ছিল ‘আগামী দিনে আহলে বাইত (আ.)-এর আদর্শ কীভাবে আরও সুসংহত ও বিস্তৃত করা যায়’-এই বিষয়ক আলোচনা। বক্তারা মত প্রকাশ করেন যে, প্রযুক্তির সঠিক ব্যবহার, তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্ক বাড়ানো, স্থানীয় ভাষায় সহজবোধ্য গ্রন্থ প্রকাশ এবং আন্তঃসম্প্রদায়িক সেতুবন্ধন রচনার মাধ্যমে এই আদর্শকে সর্বস্তরে পৌঁছে দেওয়া সম্ভব। তাঁরা আহলে বাইতের জীবনী, ন্যায়পরায়ণতা, মানবপ্রেম ও সাম্যের বাণীকে সমসাময়িক সমস্যার সমাধান হিসেবে উপস্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন।

আহলে বাইত (আ.)-এর আদর্শ বিস্তারে ওলামাদের ভূমিকা-নাজাফী হাউসের উদ্যোগে গুরুত্বপূর্ণ সেমিনার

উপসংহার ও ভবিষ্যৎ পরিকল্পনা:

সেমিনার শেষে ওলামাগণ একমত হন যে, আগামী দিনে তাঁরা আরও নিবিড়ভাবে জনসংযোগ বাড়াবেন, মক্তব-মাদ্রাসায় পাঠ্যক্রমে আহলে বাইতের জীবনদর্শনকে প্রাধান্য দেবেন এবং সমাজের বিভিন্ন স্তরে ধর্মীয় ও নৈতিক সচেতনতা বাড়ানোর জন্য যৌথ উদ্যোগ গ্রহণ করবেন। নাজাফী হাউসের পক্ষ থেকে আগামী মাসগুলোতে এমন আরও কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

আহলে বাইত (আ.)-এর আদর্শ বিস্তারে ওলামাদের ভূমিকা-নাজাফী হাউসের উদ্যোগে গুরুত্বপূর্ণ সেমিনার

সর্বশেষ বার্তা:

আয়োজকরা বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ধর্মীয় অনুষ্ঠান করা নয়, বরং আহলে বাইতের আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করা। এই সেমিনার সেই পথযাত্রার এক সোপান।’

আহলে বাইত (আ.)-এর আদর্শ বিস্তারে ওলামাদের ভূমিকা-নাজাফী হাউসের উদ্যোগে গুরুত্বপূর্ণ সেমিনার

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha