শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:১৫
আমেরিকা হস্তক্ষেপ করলে বাব আল-মান্দাব বন্ধ করে দেব: ইয়েমেনি সামরিক উপদেষ্টা

হাওজা নিউজ এজেন্সি— ইয়েমেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে কিংবা বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে এবং মার্কিন জাহাজের জন্য প্রণালিটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আস-সাওর।

ফরাসি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তার নৌ-বহর নিয়ে সামরিকভাবে হস্তক্ষেপ করে কিংবা বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, সেটিই হবে ইয়েমেনের ‘রেডলাইন’ এবং তারা এর জন্য লড়াই করবে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি তার নৌ-বহর নিয়ে সামরিকভাবে হস্তক্ষেপ করার সাহস দেখায় কিংবা বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, সেটিই হবে আমাদের রেডলাইন এবং আমরা এর জন্য লড়াই করব।”

আস-সাওর আরও বলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সমর্থন করতে সামরিক পদক্ষেপ নিলে অথবা রিয়াদকে বিমান হামলা কিংবা আকাশপথে সহায়তা দিলে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব স্বার্থকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং কোনো ব্যতিক্রম করা হবে না।

তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে মার্কিন জাহাজের জন্য বাব আল-মান্দাব প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

ইরানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে আস-সাওর বলেন, “ইরান আমাদের বন্ধু, মিত্র ও ভ্রাতৃপ্রতিম দেশ। তবে ইরান আমাদের নির্দেশ দেয় না। আমরা আমাদের সিদ্ধান্ত ও সার্বভৌমত্বের ক্ষেত্রে স্বাধীন।”

ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে সৌদি আরবকেও ‘লোহার মুষ্টি’ দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha