বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২৬ - ১৫:৩৯
মা ফাতেমা (সা.আ.)

যে দরজায় ফেরেশতারা সালাম জানাতেন, শোকাবহ ইতিহাসের বর্ণনায় সেই দরজাই আজ রক্তাক্ত স্মৃতির প্রতীক। নবী মুহাম্মদ (সা.)-এর প্রিয় কন্যা হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-যাঁর কোলে বেড়ে উঠেছিলেন ইমাম হাসান (আ.) ও ইমাম হোসাইন (আ.), যাঁর ঘর ছিল আহলে বাইতের পবিত্র আবাস-তাঁর জীবনের শেষ অধ্যায়ে নেমে আসে গভীর বেদনা ও নিপীড়নের ছায়া। শোকগাথায় উঠে আসে তাঁর সন্তান হযরত মুহসিন (আ.)-এর করুণ পরিণতি, হযরত আলী (আ.)-এর ওপর সংঘটিত ঘটনাবলি এবং মদিনার নিস্তব্ধ রাতে যাহরার অশ্রুসিক্ত বিদায়। অল্পদিনের অসুস্থতার পর রাতের আঁধারে নীরবে দাফন হন নবীর প্রিয় কন্যা। তাঁর শাহাদাত আজও আহলে বাইতের অনুসারীদের হৃদয়ে গভীর শোক, ভালোবাসা ও স্মৃতির অনুরণন সৃষ্টি করে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

মা ফাতেমা (সা.আ.)

যে দরজায় ফেরেশতা দিত সালাম,

সে দরজাই আজ রক্তে লাল।

যে পেটে ছিল হাসান-হোসেন,

সে পেটেই লাথি, হায় কপাল!

মোহসিন ঝরে গেল কুঁড়ি হয়ে,

মা দেখলো, কিছু বললো না।

আলী দাঁড়িয়ে দেখলেন সব,

রশি গলায়, হাত বাঁধা।

চাদরের আড়ালে কাঁদে যাহরা,

কেউ শোনে না সেই কান্না।

মদিনার রাত বড় নিষ্ঠুর ভাই,

নবীর মেয়ে পায় না পান্না।

তিন দিনের জ্বরে পুড়ে গেলে মা,

কবরে চাইলে আঁধার রাতে।

আলী নিজ হাতে মাটি দিলেন,

যাহরা ঘুমালেন নীরবতাতে।

ইয়া যাহরা... তোমার কবরে আজও

আলী কাঁদেন চুপি চুপি।

মদিনা ভুলে গেছে তোমায়,

আমরা ভুলিনি মা, আজও খুঁজি।

শাহাদাত খাতুনে জান্নাত লাখো সালাম

নিবেদক: খাদেমে আহলে বাইত-আলী আকবার

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha