হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
مَنْ عَيَّرَ أَخَاهُ بِذَنْبٍ قَدْ تَابَ مِنْهُ لَمْ يَمُتْ حَتَّى يَعْمَلَهُ.
“যে ব্যক্তি তার কোনো ভাইকে এমন গুনাহের জন্য ভর্ৎসনা করে, যা থেকে সে তওবা করেছে, সে মৃত্যুর আগে নিজেই সেই গুনাহে লিপ্ত হবে।”
[তানবীহুল খাওয়াতির, খণ্ড ১, পৃষ্ঠা ১১৩]
মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। তবে ভুলের পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করা একজন মানুষের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। তাই কেউ অতীতের গুনাহ থেকে তওবা করলে তাকে সেই গুনাহের জন্য বারবার অপমান, কটূক্তি বা ভর্ৎসনা করা উচিত নয়। বরং তার তওবাকে সম্মান করা এবং তাকে সঠিক পথে অবিচল থাকতে উৎসাহিত করা উচিত।
আপনার কমেন্ট