হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অত্যন্ত দুঃখজনক সংবাদ হলো- হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা সেলিম আলী কুম্মি সাহেব ক্বিবলার সম্মানিত পিতা জনাব শওকত আলী মন্ডল ইবনে মোহম্মাদ সদর আলী ইহলোক ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মৌজা ঢালি পাড়া, জেলা উত্তর ২৪ পরগনা।
সকল মুমিনের কাছে বিনীত অনুরোধ, মরহুমের রূহের মাগফিরাত ও ঈসালে সওয়াবের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা এবং তিনবার সূরা তাওহীদ (কুল হুওয়াল্লাহু আহাদ) তিলাওয়াত করে তার সওয়াব হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) ও আলে মুহাম্মদ (আ.)-এর দরবারে হাদিয়া করুন এবং মরহুমের জন্য দোয়ায়ে মাগফিরাত করুন।
নামাজে জানাজা
নামাজে জানাজা রাত ৯টায় আদায় করা হবে।
সকল মুমিন ও মুমিনাতের কাছে বিনীত অনুরোধ, নামাজে জানাজায় শরিক হয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করুন এবং মরহুমের জন্য দোয়ায়ে মাগফিরাত করুন।
আল্লাহ তায়ালা মরহুমকে হযরত মুহাম্মদ (সা.) ও আলে মুহাম্মদ (আ.)-এর সান্নিধ্যে উচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবর-এ-জামীল (উত্তম ধৈর্য) দান করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামিন।
বেহক্কে মুহাম্মদ ও আলে মুহাম্মদ (আ.)।
আপনার কমেন্ট