শুক্রবার ৯ অক্টোবর ২০২৬ - ০৯:১৫
পড়াশোনার জন্য নিয়োজিত শিক্ষার্থীর সফরকালে নামাজ ও রোজার বিধান

পড়াশোনার জন্য নিয়োজিত শিক্ষার্থীর সফরকালে নামাজ ও রোজার বিধানসংক্রান্ত এক প্রশ্নের জবাব দিয়েছেন শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী।

হাওজা নিউজ এজেন্সি: পাঠকদের জন্য প্রশ্নোত্তরটি তুলে ধরছি:

প্রশ্ন: আমি পড়াশোনায় নিয়োজিত একজন শিক্ষার্থী। প্রতি সপ্তাহে বুধবার বিকেলে নিজ শহরে ফিরে যাই এবং শনিবার সকালে অথবা শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি। এ অবস্থায় আমার নামাজ ও রোজার বিধান কী?

উত্তর: পড়াশোনা শুরু করার পর আপনি পেশাজীবীদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবেন। তাই পড়াশোনাসংক্রান্ত আপনার যাতায়াত পেশাগত সফর হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে এবং যাতায়াতের পথে আপনার নামাজ পূর্ণ (চার রাকাত) আদায় করতে হবে এবং রোজাও সহিহ হবে।

তবে কোনো এক স্থানে টানা ১০ দিন অবস্থান করলে এবং এ সময়ে কোনো সফর না করলে, ওই অবস্থানের পর প্রথম সফরে আপনি মুসাফিরের বিধান অনুযায়ী আমল করবেন। এরপর দ্বিতীয় সফর থেকে পেশাসংক্রান্ত সফরে আপনার নামাজ পূর্ণ আদায় করতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha