রোববার এ ঘটনা ঘটে বলে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে। সংস্থাটির বিবৃতি অনুযায়ী, সুপারট্যাংকারটি হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখে এবং প্রণালিতে চলাচলসংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে। জাহাজটি অনুমোদনহীন পথে চলাচল করছিল বলেও দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, আগের দিন থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে আগুন ধরে যাওয়া ট্যাংকারের মধ্যে এটি তৃতীয়। আইআরজিসি নৌবাহিনীর দাবি, এসব জাহাজ প্রণালিতে চলাচলের নিয়ম লঙ্ঘন করেছিল।
এদিকে, হরমুজ প্রণালিতে চলাচলকারী যেসব জাহাজ তাদের নেভিগেশন ও পরিচিতি শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখবে, সেগুলোকে শত্রুভাবাপন্ন হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে আইআরজিসি নৌবাহিনী। এ ধরনের জাহাজের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
আপনার কমেন্ট