বুধবার ‘আল-আকসা ফ্লাড’ অভিযানের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এসব কথা বলেন।
তিনি বলেন, ৭ অক্টোবরের ওই অভিযান ‘প্রতিরোধ ফ্রন্টের শত্রুদের হিসাব-নিকাশকে ব্যাহত করেছে এবং জায়নবাদী সত্তার মধ্যে কম্পন সৃষ্টি করেছে।’
তিবি আরও বলেন, ৭ অক্টোবরের অভিযান ফিলিস্তিনি জনগণ ও তাদের ভূমির বৈধ প্রতিরক্ষার লক্ষ্যে প্রতিরোধ ফ্রন্টের কৌশলকে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে রূপান্তরে সহায়তা করেছে। একই সঙ্গে এটি ‘দখলদার, শিশু হত্যাকারী ও নিপীড়নকারী জায়নবাদী সরকারের’ পতন ত্বরান্বিত করেছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, ইসলামী উম্মাহর শত্রুদের, বিশেষ করে ‘অপরাধী জায়নবাদী সরকারকে’, জানতে হবে যে প্রতিরোধ ফ্রন্টের শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ—বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি, হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং হামাসের নেতাদের ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের আত্মত্যাগ—অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত দখলদার সরকারের অবসান ঘটাবে।
তিনি জোর দিয়ে বলেন, ইসলামী উম্মাহর শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ীর নির্দেশনা অনুযায়ী ফিলিস্তিনের পবিত্র কারণ এবং প্রতিরোধ ফ্রন্টের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত থাকবে, যতক্ষণ না আল-কুদস মুক্ত হয়।
আপনার কমেন্ট