বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ - ০৭:২৫
সন্তানদের ধর্মীয় ও নৈতিক ব্যক্তিত্ব গঠনে গল্প বলার অসাধারণ ভূমিকা

শৈশবে নবী-রাসুল ও আহলে বাইতের (আ.) জীবনকাহিনি শোনানোর মাধ্যমে সন্তানের নৈতিকতা, আচার-আচরণ ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মা-বাবা।

হাওজা নিউজ এজেন্সি: শৈশব হলো সন্তানের মন ও ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় মা-বাবার কাছ থেকে নবী-রাসুল ও আহলে বাইতের (আ.) জীবনকাহিনি শোনা শিশুর চিন্তাভাবনা, নৈতিকতা ও আচরণে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। প্রয়াত আয়াতুল্লাহ হায়েরি শিরাজি (রহ.) সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গল্প বলাকে মা-বাবার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করেছেন।

আয়াতুল্লাহ হায়েরি শিরাজি (রহ.) বলেন, ছোটবেলার কথা আমার মনে আছে। রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়তেন, তখন আমি বাবার কাছে যেতাম। তিনি আমাকে নবী-রাসুলদের জীবনের গল্প শোনাতেন। কখনো একটি গল্প বলতে কয়েক রাত লেগে যেত। আমিও নিয়মিত তাঁর কাছে গিয়ে মনোযোগ দিয়ে গল্পগুলো শুনতাম।

মুহাররম মাসে এসব গল্প বলার ধারাবাহিকতায় বাবা কারবালার ঘটনা, ইমাম হুসাইন (আ.)-এর মদিনা থেকে যাত্রা এবং মদিনায় তাঁর কাছ থেকে বাইআত গ্রহণের প্রচেষ্টাসহ বিভিন্ন ঘটনা রাতের পর রাত বিস্তারিতভাবে বর্ণনা করতেন।

এগুলো অত্যন্ত কার্যকর শিক্ষামূলক উদ্যোগ। মা-বাবা সন্তানের জন্য যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, তার মধ্যে অন্যতম হলো ছোটবেলা থেকেই তাদের কাছে নবী-রাসুল ও আহলে বাইতের (আ.) জীবনকাহিনি তুলে ধরা।

শৈশবে শোনা এসব গল্প শিশুর মনে গভীর প্রভাব ফেলে। এগুলো তার নৈতিকতা, আচার-আচরণ, কর্মপদ্ধতি, ইবাদত, নামাজ ও রোজাসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তার করে এবং তার ব্যক্তিত্বকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha