শনিবার ৭ নভেম্বর ২০২৬ - ০৭:২৫
ইলেকট্রনিক ডিভাইস পবিত্র করার বিধান

মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস অপবিত্র (নাজিস) হয়ে গেলে তা পবিত্র করার পদ্ধতি এবং অপবিত্র অবস্থায় সঙ্গে নিয়ে নামাজ আদায়ের বিধান সম্পর্কে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)।

হাওজা নিউজ এজেন্সি পাঠকদের জন্য সেই প্রশ্ন ও উত্তর তুলে ধরছে:

প্রশ্ন: মোবাইল ফোন অপবিত্র (নাজিস) হয়ে গেলে তা পবিত্র করার পদ্ধতি কী? পবিত্র করার আগে সেটি সঙ্গে নিয়ে নামাজ আদায় করলে নামাজের বিধান কী হবে?

উত্তর: মোবাইল ফোন শুধু পানি দিয়েই পবিত্র করা সম্ভব। তবে অপবিত্র মোবাইল ফোন সঙ্গে নিয়ে নামাজ আদায় করলে নামাজ বাতিল হবে না। কিন্তু নামাজ শেষ হওয়ার আগে নামাজ আদায়কারী যদি জানতে পারেন যে, মোবাইল ফোনের অপবিত্রতা আর্দ্রতার মাধ্যমে তাঁর শরীর বা পোশাকে লেগেছে, তাহলে নামাজ বাতিল হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha