হাওজা নিউজ এজেন্সি: বিশেষজ্ঞদের মতে, শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে ‘না’ শুনতে শেখা অত্যন্ত জরুরি। এটি তাদের ব্যক্তিত্ব, সামাজিক দক্ষতা ও আবেগ নিয়ন্ত্রণের সক্ষমতা বিকাশে সহায়তা করে। ‘না’ শোনার মাধ্যমে শিশুরা হতাশা মেনে নেওয়া এবং নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে।
অনেক বাবা-মা সন্তানের সঙ্গে আবেগীয় সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় কোনো কিছুতে নিষেধ করতে চান না। অথচ সম্মানজনকভাবে কারণ বুঝিয়ে কোনো বিষয়ে নিষেধ করলে শিশু প্রয়োজন ও চাওয়ার মধ্যে পার্থক্য বুঝতে শেখে। যৌক্তিক নিয়ম ও সীমাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠা শিশুরা ধৈর্য ও দায়িত্বশীলতার মতো গুরুত্বপূর্ণ গুণ অর্জন করে, যা ভবিষ্যতে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
শিশুকে ‘না’ বলার চারটি কার্যকর পদ্ধতি:
১. কারণ বুঝিয়ে বলুন: কোনো বিষয়ে নিষেধ করার পেছনে যৌক্তিক কারণ শিশুকে বুঝিয়ে বলুন।
২. বিকল্প প্রস্তাব করুন: শিশুর চাওয়া পূরণ করা সম্ভব না হলে তার পরিবর্তে উপযুক্ত কোনো বিকল্প দিন।
৩. সিদ্ধান্তে অটল থাকুন: কোনো বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার পর অযথা তা পরিবর্তন করবেন না।
৪. ভালোবাসার সঙ্গে নিষেধ করুন: শারীরিক অঙ্গভঙ্গি ও স্নেহপূর্ণ কথার মাধ্যমে শিশুকে বোঝান, নিষেধ করার অর্থ ভালোবাসার অভাব নয়।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সন্তানকে ভালোবাসার পাশাপাশি প্রয়োজনীয় সীমারেখা শেখানোও তার সুস্থ মানসিক ও সামাজিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ।
আপনার কমেন্ট