বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ - ০৯:২০
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা জানাল হামাস

হাওজা নিউজ এজেন্সি— গাজার খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এ হামলার নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে হামাস বলেছে, খান ইউনিসের নাসের হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধের শামিল। এ হামলা দখলদার ইসরায়েলের দায়মুক্তির বিষয়টি উন্মোচন করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজ নিজ দায়িত্ব পালনের মুখোমুখি দাঁড় করিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের অব্যাহত লঙ্ঘন বন্ধ এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি দেশটির প্রতিশ্রুতি নিশ্চিত করতে মধ্যস্থতাকারী দেশগুলো ও মার্কিন প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, ইসরায়েলি হামলায় খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের দ্বিতীয় তলা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এটি গাজা উপত্যকার অন্যতম বৃহৎ হাসপাতাল এবং খান ইউনিস শহরে এখনো টিকে থাকা একমাত্র হাসপাতাল। দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষ এ হাসপাতালের চিকিৎসাসেবার ওপর নির্ভরশীল।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha