বুধবার ১৮ নভেম্বর ২০২৬ - ১২:৫৩
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে পশ্চিমবঙ্গের শিয়া উলামা কাউন্সিলের শোক প্রকাশ

বিশ্বের বিশিষ্ট শিয়া মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল শিয়া উলামা কাউন্সিল। এক শোকবার্তায় সংগঠনটি মরহুমকে আহলে বাইত (আ.)-এর শিক্ষাধারার একনিষ্ঠ খাদেম, বিশিষ্ট ফকিহ ও মহান আলেম হিসেবে উল্লেখ করে বলেছে, তাঁর ইন্তেকাল বিশ্ব শিয়া সম্প্রদায় ও ধর্মীয় শিক্ষাঙ্গনগুলোর জন্য এক অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর উচ্চ মর্যাদা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও উত্তম প্রতিদান কামনা করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিশ্ব শিয়া সম্প্রদায়ের শ্রদ্ধেয় মারজায়ে তাকলিদ হযরত আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (রহ.)-এর পরলোকগমনের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

নিঃসন্দেহে এই বিশিষ্ট ফকিহ, মহান আলেম এবং আলোকোজ্জ্বল আহলে বাইত (আ.)-এর শিক্ষাধারার একনিষ্ঠ খাদেমের ইন্তেকাল বিশ্ব শিয়া সম্প্রদায়, ধর্মীয় শিক্ষাঙ্গনসমূহ এবং তাঁর অসংখ্য ভক্ত ও অনুসারীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমরা পশ্চিমবঙ্গের আলেম সমাজ এই হৃদয়বিদারক শোকাবহ ঘটনায় হযরত ওয়ালি আসর ইমাম মাহদি (আ.)-এর পবিত্র দরবারে, বিশিষ্ট মারজায়ে তাকলিদগণ, ধর্মীয় শিক্ষাঙ্গনসমূহ, মরহুমের সম্মানিত পরিবারবর্গ এবং সমগ্র শিয়া সম্প্রদায় ও তাঁর ভক্ত-অনুরাগীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহর দরবারে আমরা মরহুমের উচ্চ মর্যাদা ও মহান আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও উত্তম প্রতিদানের প্রার্থনা জানাচ্ছি।

এই মহান আলেমের নাম, স্মৃতি এবং তাঁর অমূল্য জ্ঞানগত ও আধ্যাত্মিক অবদান শিয়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

ওয়েস্ট বেঙ্গল শিয়া উলামা কাউন্সিল

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha