বুধবার ১৮ নভেম্বর ২০২৬ - ২৩:৩২
বাহরাইনে আলেম ও নাগরিকদের কারাদণ্ডের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

হাওজা নিউজ এজেন্সি— ধর্মীয় আলেম ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যাবজ্জীবনসহ কঠোর কারাদণ্ডের রায়ের প্রতিবাদে বাহরাইনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন সাধারণ মানুষ। একই সঙ্গে আল-খলিফা পরিবারের দমন-পীড়নেরও নিন্দা জানিয়েছেন তাঁরা।

আল-মায়াদিনের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কারাবন্দি আলেমদের মুক্তি দাবি করেন এবং আদালতের দেওয়া রায়কে অন্যায় বলে অভিহিত করে এর নিন্দা জানান।

সম্প্রতি বাহরাইনের উচ্চ ফৌজদারি আদালত ৬৪ জন শিয়া নাগরিককে যাবজ্জীবন ও ১৫ বছরের কারাদণ্ড দেন। দণ্ডিত ব্যক্তিদের মধ্যে ৫৭ জন ধর্মীয় আলেম। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এ রায়ের পর দেশজুড়ে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে বাহরাইনের জাতীয় ইসলামী আন্দোলন আল-ওয়িফাক এক বিবৃতিতে দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাশিম এবং অন্যান্য আলেমদের বিরুদ্ধে দেওয়া রায়ের তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে আল-ওয়িফাক বলেছে, এসব রায়ের সঙ্গে আইন ও ন্যায়বিচারের কোনো সম্পর্ক নেই। বরং দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়া এবং ধর্মীয় স্বাধীনতা দমনের উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আল-ওয়িফাক আরও অভিযোগ করেছে, জায়নবাদী সত্তার প্রতি আল-খলিফা শাসকগোষ্ঠীর সমর্থন এবং আঞ্চলিক শাসকগোষ্ঠী ও তাদের মদদপুষ্টদের হত্যাযজ্ঞের নীতির কাছে নতি স্বীকারে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের দমনের প্রচেষ্টার অংশ হিসেবেই দেশের শীর্ষস্থানীয় ধর্মীয় আলেমদের বিরুদ্ধে এসব রায় দেওয়া হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha