হাওজা নিউজ এজেন্সি’র এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শহীদ নেতার চিন্তাধারায় ‘সামাজিক আশাবাদ’ কোনো সাময়িক অনুভূতি নয়; বরং রাষ্ট্র পরিচালনা, সংকট ব্যবস্থাপনা এবং নানা ধরনের বয়ান ও প্রচারণার সংঘাতের মুখে সামাজিক ঐক্য ও সংহতি রক্ষার একটি মৌলিক কৌশল।
তিনি আরও বলেন, ‘বিপ্লবের আদর্শ নারী’ বলতে এমন এক স্বতন্ত্র পরিচয়কে বোঝায়, যার রয়েছে সামাজিক দায়িত্ববোধ এবং সভ্যতা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই দৃষ্টিভঙ্গিতে নারীরা একদিকে পরিবারের শান্তি ও স্থিতিশীলতার অন্যতম ভিত্তি, অন্যদিকে প্রতিরোধের ময়দান এবং জিহাদে তাবয়িন তথা সত্য ও সঠিক বক্তব্য তুলে ধরার সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকারী। এটি এমন এক মৌলিক আদর্শ, যার শিকড় ইসলামের প্রাথমিক যুগের নারীদের জীবনাদর্শে প্রোথিত।
মাসুমেহ জাহিরি জোর দিয়ে বলেন, যে সমাজের নারীরা সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেন, সেই সমাজ যেকোনো সংকট অতিক্রম করে একটি স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সর্বোচ্চ সক্ষমতা রাখে।
তিনি আরও বলেন, আশাবাদী হওয়ার অর্থ দুর্বলতা ও হুমকিগুলো অস্বীকার করা নয়; বরং সবচেয়ে কঠিন সংকটের মধ্যেও নতুন সুযোগ সৃষ্টি এবং নতুন পথ খুঁজে বের করার জন্য নিজেদের অভ্যন্তরীণ সক্ষমতার ওপর আস্থা রাখা। এ লক্ষ্য বাস্তবায়নে গবেষণা ও জ্ঞানচর্চা, বাস্তব কর্মক্ষেত্র এবং গণমাধ্যমের মধ্যে সুদৃঢ় সমন্বয় অপরিহার্য।
আপনার কমেন্ট