বুধবার ২৫ নভেম্বর ২০২৬ - ০৭:৩১
অনাগত দিনের জন্য দুশ্চিন্তা নয়!

আমিরুল মুমিনিন হযরত ইমাম আলী (আ.) এক বাণীতে ভবিষ্যতের অনাগত দিন নিয়ে দুশ্চিন্তা না করে মহান আল্লাহর রিজিকের ওপর ভরসা রাখার শিক্ষা দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনিন হযরত ইমাম আলী (আ.) বলেছেন,

 يَا ابْنَ آدَمَ، لَا تَحْمِلْ هَمَّ يَوْمِكَ الَّذِي لَمْ يَأْتِكَ عَلَى يَوْمِكَ الَّذِي قَدْ أَتَاكَ، فَإِنَّهُ إِنْ يَكُ مِنْ عُمُرِكَ يَأْتِ اللَّهُ فِيهِ بِرِزْقِكَ.

হে আদম সন্তান! যে দিন এখনো আসেনি, সেই দিনের দুশ্চিন্তা আজকের দিনের ওপর চাপিয়ে দিয়ো না। কারণ, সেই দিন যদি তোমার জীবনের আয়ুর অন্তর্ভুক্ত হয়, তবে আল্লাহ সেদিন তোমার রিজিকও পৌঁছে দেবেন।

[নাহজুল বালাগা, হিকমত: ২৬৭]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha