হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ শেখ ঈসা আহমদ কাসিমের প্রতি পাঠানো শোকবার্তায় আয়াতুল্লাহ আরাফি লিখেছেন:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”
হযরত আয়াতুল্লাহ হাজ্ব শেখ ঈসা আহমদ কাসেম,
আপনার সম্মানিত স্ত্রীর ইন্তেকালে আমি আন্তরিকভাবে শোক ও সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য তাঁর অসীম রহমত কামনা করছি। একই সঙ্গে আপনার ও পরিবারের অন্যান্য শোকসন্তপ্ত সদস্যদের জন্য সুন্দর ধৈর্য ও মহাপুরস্কার প্রার্থনা করছি।
আলী রেজা আরাফি প্রধান, হাওযায়ে ইলমিয়া, ইরান।
আপনার কমেন্ট