মঙ্গলবার ২০ জানুয়ারী ২০২৬ - ০৮:৪৮
জ্ঞানার্জনে শৈথিল্য ও সময় নষ্ট— শরয়ী বিধান কী?

সময় হলো মহান আল্লাহর বিশেষ নিয়ামত ও মূল্যবান পুঁজি। তাই জ্ঞানার্জনে অলসতা ও সময় নষ্ট করা ঈমানদারের পরিচয় নয়।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী “জ্ঞানার্জনে শৈথিল্য ও সময় নষ্ট করা” সংক্রান্ত একটি ইস্তিফতার জবাব দিয়েছেন।

প্রদত্ত জবাবে তিনি স্পষ্ট করেছেন যে, অলসতা ও বেকারত্বের মাধ্যমে সময় নষ্ট করা অবৈধ। তিনি আরও উল্লেখ করেন, যতদিন একজন শিক্ষার্থী বিশেষ সুবিধা (যেমন: বৃত্তি, ভাতা ইত্যাদি) ভোগ করে, ততদিন তাকে শিক্ষার্থীর পাঠ্যক্রম অনুসরণ করতে হবে। অন্যথায়, তার পক্ষে ঐসব সুবিধা ভোগ করা জায়েয হবে না।

প্রশ্ন: জ্ঞানার্জনে শৈথিল্য ও সময় নষ্ট করার বিধান কী? এটি কি হারাম?

উত্তরঅলসতা ও বেকারত্বে সময় নষ্ট করা সমস্যাজনক (ও অনুচিত)। আর একজন শিক্ষার্থী যতদিন বিশেষ শিক্ষার্থী সুবিধা (যেমন: বৃত্তি, আর্থিক সাহায্য ইত্যাদি) ভোগ করবে, ততদিন তাকে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ করতে হবে। অন্যথায় তার জন্য উক্ত সুবিধাদি ভোগ করা জায়েয নয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha