হাওজা নিউজ এজেন্সি: আইআরজিসির সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর আইআরজিসি দিবস উপলক্ষে একটি বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি গার্ড বাহিনীর ভূমিকা ও মিশনের কথা তুলে ধরেন।
বার্তায় পাকপুর ইমাম হুসাইন (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আইআরজিসির সব সদস্যকে অভিনন্দন জানান। ইমাম খোমেনির সিদ্ধান্ত অনুযায়ী এই দিনটি গার্ড বাহিনী দিবস হিসেবে নির্ধারিত। তিনি ইসলামি বিপ্লবের আদর্শ, অর্জন ও মূল্যবোধ রক্ষায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানি জাতির সেবায় আইআরজিসির অগ্রণী ভূমিকার প্রশংসা করেন।
কারবালার আন্দোলনের চেতনার প্রতি ইঙ্গিত করে আইআরজিসি প্রধান বলেন, গার্ড বাহিনী ঐক্যবদ্ধ, অবিচল ও দৃঢ়ভাবে শত্রুতামূলক তৎপরতার মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসকগোষ্ঠীকে যে কোনো ভুল হিসাব থেকে বিরত থাকার সতর্কবার্তা দেন এবং অতীত অভিজ্ঞতা ও চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধ থেকে নেওয়া শিক্ষার কথা উল্লেখ করেন।
জেনারেল পাকপুর জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর আদেশ ও নির্দেশনা বাস্তবায়নের জন্য আইআরজিসি ট্রিগারে হাত রেখে এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি প্রস্তুত।
তিনি হযরত আব্বাস (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে ভেটেরান্স ডে এবং ইমাম সাজ্জাদ (আ.)-এর জন্মবার্ষিকীও স্মরণ করেন। একই সঙ্গে তিনি শহীদ আইআরজিসি কমান্ডার ও সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান, যাদের মধ্যে রয়েছেন হোসেইন সালামি, কাসেম সোলাইমানি, গোলাম আলী রশিদ, মোহাম্মদ বাঘেরি, আলি শাদমানি এবং আমির আলী হাজিজাদেহ। এছাড়া তিনি চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধ, সাম্প্রতিক অস্থিরতা এবং আল-কুদস মুক্তির সংগ্রামে প্রাণ উৎসর্গকারী অন্যান্য আইআরজিসি শহীদদের কথাও স্মরণ করেন।
শেষে আইআরজিসি প্রধান ইসলামি বিপ্লবের নেতার দিকনির্দেশনায় গার্ড বাহিনীর অব্যাহত সাফল্য ও শক্তি কামনা করেন।
আপনার কমেন্ট