বুধবার ২৮ জানুয়ারী ২০২৬ - ২১:৪০
পিটজিঙ্গার: অস্ট্রিয়ার ক্যাথলিক চার্চ শিয়া ইসলামের সঙ্গে সংলাপে আগ্রহী

শান্তি, সহাবস্থান ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব তুলে ধরে অস্ট্রিয়ার বিশিষ্ট আইনবিদ ও সামাজিক ব্যক্তিত্ব পিটার পিটজিঙ্গার বলেছেন, অস্ট্রিয়ার ক্যাথলিক চার্চ শিয়া ইসলামের সঙ্গে গঠনমূলক সংলাপে আগ্রহী। অস্ট্রিয়ায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক উপদেষ্টার সঙ্গে এক সাক্ষাতে তিনি এ কথা বলেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অস্ট্রিয়ায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা রেজা গোলামির সঙ্গে অনুষ্ঠিত সাক্ষাতে পিটার পিটজিঙ্গার ধর্মসমূহের মধ্যকার সংলাপকে বর্তমান বিশ্ব বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী হিসেবে উল্লেখ করেন। 

তিনি বলেন, ক্রমবর্ধমান বৈচিত্র্যময় সমাজে শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আন্তঃধর্মীয় বোঝাপড়া ও সহযোগিতার কোনো বিকল্প নেই।

পিটার পিটজিঙ্গার আরও বলেন, শিয়া ইসলাম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও সরাসরি সংলাপের মাধ্যমে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। এ প্রসঙ্গে তিনি জানান, অস্ট্রিয়ার ক্যাথলিক চার্চ শিয়া ইসলামের চিন্তাধারা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে জানার পাশাপাশি পারস্পরিক সংলাপ জোরদারে আগ্রহ প্রকাশ করছে।

ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার জনসংযোগ বিভাগের বরাতে জানা গেছে, সাক্ষাতে উভয় পক্ষই ধর্মীয় সংলাপ, সাংস্কৃতিক সহযোগিতা এবং যৌথ একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা মনে করেন, ধর্মীয় মূল্যবোধের আলোকে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষায় যৌথ উদ্যোগ বিশ্ব সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, পিটার পিটজিঙ্গার (Peter Pitzinger) অস্ট্রিয়ার একজন সুপরিচিত আইনগত ও সামাজিক ব্যক্তিত্ব এবং সেন্ট পোল্টেন অঞ্চলের ক্যাথলিক চার্চের সক্রিয় সদস্য। বিভিন্ন সামাজিক ও আন্তঃধর্মীয় উদ্যোগে তার সম্পৃক্ততা অস্ট্রিয়ার ধর্মীয় সংলাপ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha