রবিবার ১ ফেব্রুয়ারী ২০২৬ - ২১:৩৫
মোমিনগণ নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হোন

আলী নজাফি বলেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে যে, হজরত ইমাম হুসাইন (আলাইহিস সালাম) এবং হজরত আবুল ফজল আল-আব্বাস (আলাইহিস সালাম)-এর পবিত্র বেলাদাত বা জন্মবার্ষিকীর মহতি মেহফিলে শরিক হওয়ার তাওফিক আমরা এই পবিত্র ভূমিতে লাভ করেছি।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মুসলিম উম্মাহ ও শিয়া বিশ্বের মহান মারজায়ে মুসলেমিন ওয়া জাহানে তাশাইয়ো হজরত আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ বশীর হুসাইন নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ)-এর সুযোগ্য সন্তান এবং কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক শ্রদ্ধেয় শেইখ আলী নাজাফী (দাম্মা ইয্যুহু) ৩রা শাবানুল মুয়াজ্জম ১৪৪৭ হিজরি তারিখে পবিত্র কারবালার বাইনুল হারামাইন প্রাঙ্গণে আয়োজিত 'ত্রয়োদশ আন্তর্জাতিক জাশনে সবর ও ওয়াফা'-তে অংশগ্রহণ করেন এবং উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশে ভাষণ প্রদান করেন।
তিনি তাঁর ভাষণে বলেন যে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে যে, হজরত ইমাম হুসাইন (আলাইহিস সালাম) এবং হজরত আবুল ফজল আল-আব্বাস (আলাইহিস সালাম)-এর পবিত্র বেলাদাত বা জন্মবার্ষিকীর মহতি মেহফিলে শরিক হওয়ার তাওফিক আমরা এই পবিত্র ভূমিতে লাভ করেছি।
তিনি উপস্থিত মুমিনদের নিকট সন্মানীয় মর্যাদাবান মারজা (দামা যিল্লুহুল ওয়ারিফ)-এর সালাম ও দোয়া পৌঁছে দেন এবং তাঁর বিশেষ বার্তাটি পেশ করেন:
 • মুমিনগণ নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হোন।
 • হজরত ইমাম হুসাইন (আলাইহিস সালাম)-এর আজাদারী এবং 'মিম্বারে হোসাইনী'র সাথে যেকোনো মূল্যে নিজেদের সম্পৃক্ততা বজায় রাখুন।
 • দ্বীন ও মাযহাবের বিরুদ্ধে চলমান আকিদাগত, সাংস্কৃতিক ও নৈতিক ষড়যন্ত্রের দৃঢ়তার সাথে মোকাবিলা করুন এবং দ্বীন ও আকিদার সাথে নিজেদের বন্ধনকে আরও সুদৃঢ় করুন।
শেইখ আলী নাজাফী পবিত্র ইমাম হুসাইন (আলাইহিস সালাম ) ও হজরত আব্বাস (আলাইহিস সালাম)-এর পবিত্র হারাম কতৃপক্ষ এবং বাইনুল হারামাইন দপ্তরের কর্মকর্তাদের তাঁদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া ভারতের লখনৌ ভিত্তিক সংস্থা 'আঞ্জুমানে গোলামানে সৈয়্যদা জয়নাব (আলাইহাস সালাম)', যারা কেন্দ্রীয় কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে গত তেরো বছর ধরে এই মেহফিলের আয়োজন করে আসছে, তাদেরকেও অভিনন্দন জানান এবং আল্লাহর দরবারে তাদের অধিকতর সফলতার জন্য দোয়া করেন।
#কেন্দ্রীয়_কার্যালয়, মারজায়ে মুসলেমিন ওয়া জাহানে তাশাইয়ো হজরত আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ #বশীর_হুসাইন_নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ)  
#OfficeGrandAyatullahBashirHusainAlNajafy (DaamaZillohu)
#নাজাফে_আশরাফ #নাজাফ #নাজাফি #শিয়া #মোমিনিন 
#NajafAshraf #najaf #najafy #shia #momeneen

আপনার কমেন্ট

You are replying to: .
captcha