শনিবার ৩১ জানুয়ারী ২০২৬ - ১৭:১০
আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারকে হত্যার খবর গুজব বলে প্রত্যাখ্যান

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরিকে হত্যার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: মেহর নিউজ এজেন্সিকে এক অবগত সূত্র জানায়, বন্দর আব্বাসে সাম্প্রতিক কোনো ঘটনায় রিয়ার অ্যাডমিরাল তাংসিরির ওপর হামলা বা হত্যার যে গুজব ছড়ানো হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

গত কয়েক ঘণ্টায় একাধিক টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয় যে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি একটি হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু হয়েছেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো এ ধরনের দাবিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে।

এদিকে, তাসনিম নিউজ এজেন্সির একজন প্রতিবেদকও নির্ভরযোগ্য সূত্রের বরাতে নিশ্চিত করেছেন যে এই খবর পুরোপুরি ভুয়া। সূত্রগুলোর মতে, ইরানবিরোধী বিভিন্ন মহলের মনস্তাত্ত্বিক যুদ্ধ ও বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ হিসেবেই এ ধরনের গুজব পরিকল্পিতভাবে তৈরি ও ছড়ানো হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha