মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী ২০২৬ - ১০:৪৫
নামাজের তা’কিবাতের পর ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান’ দেয়ার শরয়ী বিধান

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী (দা.বা.) নামাজের তাসবিহ-তা’কিবাতের পর ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান’ দেওয়ার বিষয়ে উত্থাপিত এক ইস্তিফতার (ধর্মীয় প্রশ্ন) জবাব প্রদান করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, এই বিষয়টি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এবং শরয়ীভাবে সঠিকভাবে পালনযোগ্য।

নিচে প্রশ্ন ও জবাব সংক্ষেপে তুলে ধরা হলো:

প্রশ্ন: কখনও কখনও জামাআতের নামাজ শেষ হবার সঙ্গে সঙ্গে তাকবির বলা হয় এবং এরপর স্লোগান দেওয়া হয়—যেমন: ‘মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস হোক, নিপাত যাক’। এটি কি শরয়ীভাবে সঠিক? এতে কি নামাজের তাসবিহ-তা’কিবাতের সওয়াব কমে যায় না?

উত্তর: এতে কোনো সমস্যা নেই। কুরআনের আয়াত তিলাওয়াত করা এবং রাসূলুল্লাহ (সা.) ও তাঁর আহলে বাইতের (আ.) প্রতি দরুদ পাঠ করা সবসময় কাম্য এবং সওয়াবপূর্ণ।

একইভাবে, ইসলামী ও ইসলামী বিপ্লবী স্লোগানসমূহের প্রতি যত্নবান থাকা—যেমন তাকবির এবং এর অনুসঙ্গ হিসেবে দেওয়া স্লোগান—যা ইসলামী বিপ্লবের মহান দায়িত্ব, লক্ষ্য এবং আদর্শকে স্মরণ করিয়ে দেয়, তাও কাম্য এবং প্রশংসনীয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha