হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যিদ আলী সিস্তানি (দা.বা.)-এর নিকট নারীদের অনুষ্ঠানের ভিডিও ধারণ ও ভিডিও সম্পাদনা (এডিটিং) সংক্রান্ত একটি শরয়ি প্রশ্ন উত্থাপিত হয়। তিনি এর জবাবে নিম্নোক্ত ফতোয়া প্রদান করেন:
প্রশ্ন: যেসব নারীদের অনুষ্ঠানে অধিকাংশ অংশগ্রহণকারী পর্দাবিহীন থাকেন, সেসব অনুষ্ঠানের ভিডিও ধারণ করা এবং পরবর্তীতে সেই ভিডিও সম্পাদনা (এডিটিং/মিক্সিং) করা কি জায়েজ?
উত্তর: পুরুষের জন্য এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হওয়া বা প্রবেশ করা জায়েজ নয়।
তবে ভিডিও সম্পাদনা বা এ-সংক্রান্ত অন্যান্য কাজ, যা ভিডিও দেখার সঙ্গে সংশ্লিষ্ট, নিম্নোক্ত শর্তে জায়েজ হতে পারে—
• দৃষ্টিপাত লালসা, কামনা বা অবৈধ উপভোগের উদ্দেশ্যে না হয়;
• ভিডিওতে অশ্লীল বা উত্তেজনামূলক বিষয়বস্তু না থাকে;
• ভিডিওতে থাকা নারীদের ব্যক্তিগতভাবে চেনা না থাকে।
অতএব, যদি এসব শর্ত পূরণ হয়, তাহলে ভিডিও সম্পাদনা বা সংশ্লিষ্ট কারিগরি কাজ সম্পাদনে শরয়ি দৃষ্টিতে কোনো অসুবিধা নেই।
আপনার কমেন্ট