হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, এই বিষয়টি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এবং শরয়ীভাবে সঠিকভাবে পালনযোগ্য।
নিচে প্রশ্ন ও জবাব সংক্ষেপে তুলে ধরা হলো:
প্রশ্ন: কখনও কখনও জামাআতের নামাজ শেষ হবার সঙ্গে সঙ্গে তাকবির বলা হয় এবং এরপর স্লোগান দেওয়া হয়—যেমন: ‘মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস হোক, নিপাত যাক’। এটি কি শরয়ীভাবে সঠিক? এতে কি নামাজের তাসবিহ-তা’কিবাতের সওয়াব কমে যায় না?
উত্তর: এতে কোনো সমস্যা নেই। কুরআনের আয়াত তিলাওয়াত করা এবং রাসূলুল্লাহ (সা.) ও তাঁর আহলে বাইতের (আ.) প্রতি দরুদ পাঠ করা সবসময় কাম্য এবং সওয়াবপূর্ণ।
একইভাবে, ইসলামী ও ইসলামী বিপ্লবী স্লোগানসমূহের প্রতি যত্নবান থাকা—যেমন তাকবির এবং এর অনুসঙ্গ হিসেবে দেওয়া স্লোগান—যা ইসলামী বিপ্লবের মহান দায়িত্ব, লক্ষ্য এবং আদর্শকে স্মরণ করিয়ে দেয়, তাও কাম্য এবং প্রশংসনীয়।
আপনার কমেন্ট