বুধবার ৪ ফেব্রুয়ারী ২০২৬ - ১৪:১১
ইমাম মাহদীর হায়াত দীর্ঘায়িত হওয়া কিভাবে সম্ভব ?

ইমাম মাহদীর হায়াত দীর্ঘায়িত হওয়া কিভাবে সম্ভব ? এর জবাবে বলা হয়েছে যে, হযরত ঈসা (আ.), হযরত খিজির (আ.) ও হযরত নূহ (আ.) ও অন্যরা যেভাবে দীর্ঘজীবি হয়েছেন এবং তাদের কেউ কেউ এখনো জীবিত আছেন, হযরত মাহদী (আ.) এর দীর্ঘ জীবনের বিষয়টিও অনুরূপ। 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অনেকেই প্রশ্ন করে থাকেন, ইমাম মাহদীর হায়াত দীর্ঘায়িত হওয়া কিভাবে সম্ভব ? এর জবাবে বলা হয়েছে যে, হযরত ঈসা (আ.), হযরত খিজির (আ.) ও হযরত নূহ (আ.) ও অন্যরা যেভাবে দীর্ঘজীবি হয়েছেন এবং তাদের কেউ কেউ এখনো জীবিত আছেন, হযরত মাহদী (আ.) এর দীর্ঘ জীবনের বিষয়টিও অনুরূপ। 

কোরআন মজীদে এ ধরনের অলৌকিক ঘটনার অনেক উদাহরণ আছে। যেমন আল্লাহ তা’আলা হযরত ওজাইর (আ.) কে পৃথিবী থেকে নিয়ে যান এবং পুনরায় জীবিত করেন। হযরত ইব্রাহিম (আ.) একটি পাখি টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ে রেখে আসেন। পরে আল্লাহর হুকুমে ঐ পাখিকে আহবান করলে তা উড়ে আসে। 
হযরত ইব্রাহিম (আ.) এর জন্য আগুন অদাহ্য ও আরামদায়ক হয়ে যায়। হযরত ঈসা (আ.) পিতাবিহীন জন্মগ্রহণ করেন এবং এখনো পর্যন্ত তিনি জীবিত অবস্থায় আছেন, তিনিই আবার মৃত লোকদের জীবিত করতেন। 
হযরত মুসা (আ.) এর হাতের লাঠি অজগর সাপে পরিণত হয়, পাখি ও পিপিলিকার সাথে হযরত সোলাইমান (আ.) কথা বলেন, হযরত খিজির (আ.) আজ অবধি জীবিত আছেন। এসব বিষয় মুসলমানরা বিশ্বাস না করে পারেনা। একজন বিশ্বাসী তথা আত্ম সমর্পিত ব্যক্তি অর্থাৎ একজন মোমিন বিনা বাক্য ব্যয়ে এ ঘটনাগুলোকে বিশ্বাস করে। কাজেই ইমাম মাহদী (আ.) এখনো জীবিত থাকার ব্যাপারে বিস্মিত ও অবাক হওয়ার মতো কিছু নাই।
বিভিন্ন গবেষণায় নিশ্চিত হয়ে বিজ্ঞানীরা মনে করেন যে, “বার্ধক্যে উপনীত হওয়া যা মূলত: এক ধরনের রোগ। আর বয়স কমে যাওয়ার কারণ হচ্ছে সঠিক খাদ্যের অভাব, দুষিত বায়ু সেবন, মানসিক অশান্তি বা এক কথায় মানুষের জীবন ধারণের মানবিক ও বস্তুগত পরিবেশের ধরণ ও প্রকৃতি। কাজেই পরিবেশের পরিবর্তন সাধন করে কারো দীর্ঘ জীবন লাভ করা সম্ভবপর বলে বিজ্ঞানীরা মনে করেন। জার্মানী ডাক্তার হাভার্ট লিখেছেন যে, বর্তমানে চিকিৎসাবিজ্ঞান খাদ্য বিজ্ঞানের সহায়তায় বয়সের সীমা এর চেয়ে আরো অধিক দীর্ঘ করতে পারে।
মিশরীয় ম্যাগাজিন ‘আল মুকতাতাফ’ ১৯৮০ সালের তৃতীয় সংখ্যায় লিখেছে, বিশ্বস্ত মনীষিরা লিখেছেন, প্রাণীর দেহের পুরো কাঠামো এতখানি স্থায়িত্বের  অধিকারী যে, মানুষ কোনো উপসর্গের আঘাত না আসলে হাজার হাজার বছর জীবিত থাকতে পারে। কাজেই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও মানুষের জীবন দীর্ঘায়িত হওয়ার বিষয়টি সম্ভব।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha