শনিবার ৭ ফেব্রুয়ারী ২০২৬ - ১৩:২৫
ইসলামাবাদ মসজিদে হামলা, আয়াতুল্লাহ বশির নাজাফী-এর বিবৃতি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে সংঘটিত পাপাচারী ও অপরাধমূলক হামলার বিষয়ে নাজাফ আল-আশরাফে অবস্থিত মারকাজি দপ্তরে হজরত আয়াতুল্লাহ আল-উযমা আল-হাজ হাফেজ বশির হুসাইন নাজাফী (দামা যিল্লুহুল ওয়ারিফ)-এর বিবৃতি।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে সংঘটিত পাপাচারী ও অপরাধমূলক হামলার বিষয়ে নাজাফ আল-আশরাফে অবস্থিত মারকাজি দপ্তরে হজরত আয়াতুল্লাহ আল-উযমা আল-হাজ হাফেজ বশির হুসাইন নাজাফী (দামা যিল্লুহুল ওয়ারিফ)-এর বিবৃতি

বিসমিল্লাহির রহমানির রাহিম
اِنّا للہِ وَاِنّا اِلَیہِ راجِعون
ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত মসজিদে খাদিজাতুল কুবরা (সা.আ.)-তে আবারও বিশ্বাসঘাতক ও পাপিষ্ঠ হাত মুসল্লিদের ওপর আঘাত হেনেছে। এই ভয়াবহ ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি শাহাদাত বরণ করেছেন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
আমরা এই চরম শোকের মুহূর্তে এই নির্দোষ প্রাণগুলোকে মহান আল্লাহর দরবারে সমর্পণ করছি এবং দ্ব্যর্থহীন কণ্ঠে জানাচ্ছি যে: সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর এটি আবশ্যক যে, তারা যেন এই ঘটনায় নিজেদের যথাযথ ভূমিকা পালন করুক এবং এই হামলার মূল হোতা, উস্কানিদাতা ও অর্থ যোগানদাতাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনুক।
আমরা একইসাথে মুসলিম উম্মাহর প্রতিও আহ্বান জানাচ্ছি যে, তারা যেন এই জঘন্য অপরাধের স্বরূপ উন্মোচনে সক্রিয় ভূমিকা রাখে এবং তরুণ সমাজকে সাম্প্রদায়িক বিদ্বেষ ও উত্তেজনার চোরাবালিতে বিভ্রান্ত হওয়া থেকে সতর্ক ও সচেতন করে। এই সাম্প্রদায়িকতার পথটি কয়েক দশক ধরে পরীক্ষা করা হয়েছে, যার ফলাফল ইসলামের একনিষ্ঠ অনুসারীদের জন্য মৃত্যু এবং সীমাহীন কষ্ট ছাড়া আর কিছুই বয়ে আনেনি।
আমরা শহীদদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং আহত ও তাদের সম্মানিত আত্মীয়-স্বজনের প্রতি অত্যন্ত আন্তরিক ও গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। আমরা মহান সুউচ্চ ও শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রার্থনা করছি যে, তিনি যেন তাঁদের সকলকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন এবং আহতদের দ্রুত পূর্ণ আরোগ্য নসিব করেন।
আর তারা যেন এটা সুনিশ্চিতভাবে জেনে রাখে যে, তাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা মহান আল্লাহর সন্তুষ্টি ও প্রসন্নতার ছায়াতলে রয়েছেন। অন্যদিকে, যারা এই অপরাধটি সংঘটিত করেছে তারা জাহান্নামের আগুনে দগ্ধ হবে—আর তা হচ্ছে নিকৃষ্টতম আবাসস্থল।
ولا حول ولا قوّة إلا بالله العليّ العظيم
#কেন্দ্রীয়_কার্যলয় মারজায়ে মুসলেমিন ওয়া জাহানে তাশাইয়ো হজরত আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ বশীর হুসাইন নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ), নাজাফ আল-আশরাফ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha