বুধবার ১১ ফেব্রুয়ারী ২০২৬ - ১০:৪৯
ইরানের ইসলামি প্রজাতন্ত্র সমগ্র ইসলামি উম্মাহর জন্য একটি বিপ্লব + ভিডিও

হাওজা / লেবাননের মুসলিম আলেমদের সমাবেশের বোর্ড অব ট্রাস্টির প্রধান শেখ গাজি হানিনা ইরানের ইসলামি বিপ্লবের স্বভাব ও বৈশ্বিক আদর্শের ওপর জোর দিয়ে একে সমগ্র ইসলামি উম্মাহর জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননের মুসলিম আলেমদের সমাবেশের বোর্ড অব ট্রাস্টির প্রধান শেখ গাজি হানিনা ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও বার্তায় বিপ্লবটির বৈশ্বিক স্বভাব ও উম্মাহকেন্দ্রিক আদর্শের ওপর জোর দিয়েছেন।

তার বার্তার অনুবাদ নিম্নরূপ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হওয়ার পরপরই এটি ইসলামি শিরোনামে ও ইরানের প্রজাতন্ত্রকে ইসলামি বিশেষণ প্রদানের মাধ্যমে ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান’ নামকরণের মধ্য দিয়ে এটাই প্রতিফলিত হয় যে, ইমাম রুহুল্লাহ খোমেনি (রহ.)-এর নেতৃত্বে এ মহান ও মোবারক বিপ্লব ইসলাম ও মুসলমানদের জন্য সংঘটিত হয়েছে।

এটা এমন একটি বিষয়, যা ইরানের সংবিধানেও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে; তন্মধ্যে রয়েছে ফিলিস্তিনের প্রতি সমর্থন, নিপীড়িতদের পক্ষাবলম্বন এবং ঐক্যকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেয়া। এ সবকিছুই এ কথার ওপর জোর দেয় যে, ২২ বাহমান তথা ১১ ফেব্রুয়ারি বিজয়ী হওয়া এ ইসলামি বিপ্লব বিশ্বের ইসলামি রাষ্ট্রসমূহের সকল জাতি ও বিশ্বের সকল নিপীড়িত জাতির জন্য সংঘটিত এক ইসলামি বিপ্লব।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha