হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আলী আকবর আজাঘ-নেজাদবলেন, “এই বিশাল সমাবেশই প্রকৃত ইরানি জাতির প্রতিচ্ছবি। যারা ইরানের জনগণ সম্পর্কে সংশয় পোষণ করেন, তারা এসে দেখুন—আজকের এই বিপুল জনসমাগমই প্রকৃত জনগণের প্রতিনিধিত্ব করছে।”
তিনি আরও বলেন, “এই মহাসমাবেশের মূল উৎস হলো মানুষের গভীর ধর্মীয় চেতনা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং পবিত্র কুরআনের প্রতি ঈমান। জনগণের এই উপস্থিতি তাদের কুরআন, জাতীয় পতাকা ও মাতৃভূমির প্রতি অটল অনুরাগের প্রকাশ।

এই সমাবেশের বার্তা স্পষ্ট—বিশ্বের আধিপত্যবাদী শক্তিকে তারা জানিয়ে দিচ্ছে, তোমরা কিছুই নও। তোমাদের হুমকি, ভয় প্রদর্শন, ক্ষেপণাস্ত্র কিংবা সামরিক শক্তি—কোনোটিই ইরানের জনগণের ওপর কোনো প্রভাব ফেলতে সক্ষম নয়।”
জামকারান মসজিদের তত্ত্বাবধায়ক আরও বলেন, “আমরা আমাদের পথচলা অব্যাহত রাখব এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছব। আমরা ত্রিবর্ণ পতাকা ইমাম মাহদী (আ.ফা.)-এর হাতে অর্পণ করব। আর তোমরা ইতিহাসের আবর্জনায় পরিণত হবে—অচিরেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”

আপনার কমেন্ট