হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
عَلَیْکَ بِقِرَاءَةِ الْقُرْآنِ؛ فَإِنَّ قِرَاءَتَهُ کَفَّارَةٌ لِلذُّنُوبِ، وَسَتْرٌ فِی النَّارِ، وَأَمَانٌ مِنَ الْعَذَابِ.
তোমার উপর কুরআন তিলাওয়াত করা আবশ্যক। কেননা, এর তিলাওয়াত গুনাহের কাফফারা, জাহান্নামের আগুন থেকে রক্ষাকবচ এবং আযাব থেকে নিরাপত্তার মাধ্যম।
[বিহারুল আনওয়ার, খণ্ড ৯২, পৃষ্ঠা ১৭, হাদিস ১৮]
এই হাদিসে কুরআন পাঠের তিনটি মহান ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে—
১. গুনাহ মোচন (কাফফারা)
২. জাহান্নামের আগুন থেকে সুরক্ষা
৩. আখিরাতের আযাব থেকে নিরাপত্তা
অতএব, নিয়মিত ও আন্তরিকতার সঙ্গে কুরআন তিলাওয়াত করা একজন মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণের গুরুত্বপূর্ণ মাধ্যম।
আপনার কমেন্ট