শুক্রবার ১৩ ফেব্রুয়ারী ২০২৬ - ২২:৩৮
সামাজিক উন্নয়নের বৈশ্বিক ফোরামে ইরানের গুরুত্বপূর্ণ সাফল্য

ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের পঁয়ষট্টিতম অধিবেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জাতিসংঘে ইরান কমিশনের চুয়ান্নতম অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং এই কমিশনের অধিবেশনে ইরানের প্রতিনিধি জাতিসংঘের প্রকাশিত দলিল ও প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মানব উন্নয়নের ক্ষেত্রে জাতীয় সাফল্যগুলোর উল্লেখ করেন। 

জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের চুয়ান্নতম অধিবেশন সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় এবং এর মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে নতুন বৈশ্বিক চুক্তিগুলোকে বাস্তবায়িত করা।

ইউএন কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের আটটি প্রযুক্তিগত কমিশনের মধ্যে একটি, যা ছেচল্লিশটি সদস্য রাষ্ট্র নিয়ে দারিদ্র্য নির্মূল, সম্পূর্ণ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান অর্জন, সমতা ও সামাজিক ন্যায়বিচার প্রচারের ক্ষেত্রে কাউন্সিলের থিঙ্ক ট্যাঙ্ক এবং উপদেষ্টা শাখার ভূমিকা পালন করে। 

জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্যদের চার বছরের মেয়াদের জন্য নির্বাচিত করা হয় এবং এর গঠনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে সুষম ভৌগোলিক বণ্টনের নীতি অনুসরণ করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha