হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু’মিনিন ইমাম আলী ইবনে আবি তালিব (আ.) বলেন,
مَن وَضَعَ نَفْسَهُ مَوَاضِعَ التُّهْمَةِ فَلَا يَلُومَنَّ مَنْ أَسَاءَ بِهِ الظَّنَّ
অনুবাদ (পরিমার্জিত):
যে ব্যক্তি নিজেকে সন্দেহ ও অপবাদের স্থানে উপস্থাপন করে, তার সম্পর্কে কেউ মন্দ ধারণা পোষণ করলে সে যেন তাকে দোষারোপ না করে।
[নাহজুল বালাগা, হিকমত (প্রজ্ঞাপূর্ণ উক্তি) নং ১৫৯]
সম্পূরক সংক্ষিপ্ত ব্যাখ্যা: এই বাণীতে ব্যক্তি-আচরণের সামাজিক প্রভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে। মানুষ যদি নিজের কথা, কাজ বা চলাফেরার মাধ্যমে এমন পরিস্থিতি সৃষ্টি করে, যা স্বাভাবিকভাবেই সন্দেহ বা অপবাদের জন্ম দেয়—তবে পরবর্তীতে অন্যের নেতিবাচক ধারণার জন্য তাকে দায়ী করা সমীচীন নয়।
অতএব, আত্মসম্মান রক্ষা ও সুনাম বজায় রাখতে সচেতনতা, স্বচ্ছতা ও শালীন আচরণ অপরিহার্য।
আপনার কমেন্ট