শনিবার ১৪ ফেব্রুয়ারী ২০২৬ - ১৩:২৭
জেমস চকলেটের রঙিন আবরণ: কেমিক্যাল নাম ও স্বাস্থ্যঝুঁকি !! 

শুধু জেমস চকলেট নয়, বরং যত প্রকার  রঙিন আবরণে চটকদার খাবার আছে, সবগুলিই কৃত্তিম  কেমিক্যাল দিয়ে তৈরী, যা ঝুকিপূর্ণ রোগ আর রোগ৷ 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

রিপোর্ট: মুস্তাক আহমদ 

শিশুদের কাছে জেমস চকলেট খুবই জনপ্রিয়। এর উজ্জ্বল লাল, নীল, হলুদ, সবুজ, সাদা ও কালো রঙ চোখে আকর্ষণীয় লাগে। কিন্তু এই রঙগুলো সাধারণত কৃত্রিম খাদ্য রঙ বিষ ৷ 
এগুলি (Synthetic Food Colors) দিয়ে তৈরি হয়৷ এগুলোর আন্তর্জাতিক কোড থাকে (INS বা E-number) দিয়ে আপনিও অবগত হতে পারবেন, এগুলি কতমাত্রার রোগ সৃষ্টি করে৷ এবং এর ক্ষতির ফলে কি কি রোগ হবে এবং তারজন্য ঔষধও তৈরী করে বাজারে ছেড়ে দিয়েছে সরকার ও তার পৌষ্য কোম্পানীর মালিক৷ 
সরকার আপনার আমার মোটেও বন্ধু নয়, বরং সরকার কোম্পানীদের দালাল৷ 

নীচে সাধারণত ব্যবহৃত কিছু রঙের কেমিক্যাল নাম ও নিরাপদ মাত্রা দেওয়া হলো:
লাল রঙ
কেমিক্যাল নাম: Allura Red AC
INS নম্বর: INS 129 (E129)
নিরাপদ দৈনিক গ্রহণমাত্রা (ADI):
০–৭ mg প্রতি কেজি ওজন
সম্ভাব্য ক্ষতি (অতিরিক্ত হলে):
শিশুদের হাইপারঅ্যাকটিভিটি
অ্যালার্জি তৈরী করে, আর ত্বকে র‍্যাশ সষ্টি করে৷
নীল রঙ
কেমিক্যাল নাম: Brilliant Blue FCF
INS নম্বর: INS 133 (E133)
ADI: ০–৬ mg/kg
সম্ভাব্য ক্ষতি:
অ্যালার্জিক প্রতিক্রিয়া
অতিরিক্ত গ্রহণে কিডনির উপর চাপ সৃষ্টি করে৷
হলুদ রঙ
কেমিক্যাল নাম: Tartrazine
INS নম্বর: INS 102 (E102)
ADI: ০–৭.৫ mg/kg
সম্ভাব্য ক্ষতি:
শিশুদের আচরণগত সমস্যা সৃষ্টি করে ও 
হাঁপানি রোগীদের ক্ষেত্রে সমস্যা বাড়াতে পারে
কালো রঙ
কেমিক্যাল নাম: Carbon Black (খাদ্যমান নির্দিষ্ট রূপ)
INS নম্বর: INS 153
সম্ভাব্য ক্ষতি:
অতিরিক্ত ও নিম্নমানের ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি  বাড়ায়, তাই অনেক দেশে এর  ব্যবহার বন্ধ৷
সাদা রঙ
কেমিক্যাল নাম: Titanium Dioxide
INS নম্বর: INS 171
বর্তমান অবস্থা:
ইউরোপীয় ইউনিয়নে (২০২২ থেকে) খাদ্যে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সম্ভাব্য জিনগত ঝুঁকির কারণে।
অন্যান্য দেশে এখনো সীমিত ব্যবহারে অনুমোদিত।

ক্ষতিকর মাত্রা কীভাবে নির্ধারণ হয়?
প্রতিদিনখাওয়া শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হবেই হবে, আর হচ্ছেও তাই ৷ শিশুদের শ্বাসকষ্ট প্রতিদিনের কেচ্ছা হয়ে দাঁড়িয়েছে৷
টাকা দিয়ে রোগ নিয়ে বাড়ী ফিরছে মানুষ৷ 

রঙিন জেমস শিশুদের আনন্দ দেয়, কিন্তু এই কৃত্রিম রঙ শরীরের জন্য মারত্মক ক্ষতিকারক বস্তু , — তাই সচেতনতা জরুরি৷ শিশুদের ও বড়দের সাবধনতার গ্রহণই হলো সঠিক পথ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha