শনিবার ১৪ ফেব্রুয়ারী ২০২৬ - ১৫:১৬
ভিয়েনায় ইরান–রাশিয়া–চীনের ত্রিপক্ষীয় পরামর্শ বৈঠক

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নিয়োজিত ইরান, রাশিয়া ও চীনের স্থায়ী মিশনগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও এক দফা ত্রিপক্ষীয় পরামর্শ বৈঠক করেছে।

হাওজা নিউজ এজেন্সি: কূটনৈতিক সূত্র জানায়, তিন দেশের প্রতিনিধিরা ইরানের পারমাণবিক ইস্যুতে সাম্প্রতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকটি ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তাদের স্থায়ী প্রতিনিধিদলের পর্যায়ে অনুষ্ঠিত হয়।

আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত চলমান বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। ভিয়েনায় বহুপাক্ষিক কূটনৈতিক কাঠামোর আওতায় পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় জানান, “চীন, ইরান ও রাশিয়ার স্থায়ী মিশনগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত বিষয়ে আবারও ত্রিপক্ষীয় পরামর্শ বৈঠক করেছে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha