হাওজা নিউজ এজেন্সি’র অনুবাদ প্রতিবেদনে জানানো হয়, দাতুক সেরি হাজিজি নূর বলেন, মন্ত্রিসভা পর্যায়ে কোরআন তিলাওয়াত ও হিফজ সম্মেলন আয়োজন রাজ্য সরকারের একটি কৌশলগত উদ্যোগ। এর উদ্দেশ্য মুসলমানদের উৎসাহিত করা এবং পবিত্র কোরআনের মহান মর্যাদা সমুন্নত রাখা।
তিনি বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন নিয়মিতভাবে (বার্ষিক ভিত্তিতে) অব্যাহত রাখা সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন। এর মাধ্যমে পার্থিব উন্নয়ন ও নৈতিক-আধ্যাত্মিক কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষা করে সমাজে সমন্বিত অগ্রগতি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
হাজিজি নূর আরও যোগ করেন, এ আয়োজন কোরআন তিলাওয়াত ও হিফজে দক্ষ ক্বারি ও হাফেজ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি তারা সমাজের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবেও প্রতিষ্ঠিত হবেন।
সূত্র: Daily Express
আপনার কমেন্ট