সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ - ১১:৩৩
মিথ্যা ও অপপ্রচার প্রচার সম্পর্কিত শরয়ী বিধান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ‘মিথ্যা ও অপপ্রচার প্রচারের বিধান’ বিষয়ে এক ইস্তিফতার (ধর্মীয় প্রশ্ন) জবাব দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ‘মিথ্যা ও অপপ্রচার প্রচারের বিধান’ বিষয়ক ইস্তিফতার (ধর্মীয় প্রশ্ন) জবাবটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—

প্রশ্ন: অর্থের বিনিময়ে মিথ্যা ও অপপ্রচার ছড়িয়ে দেওয়ার কাজ করার শরয়ী বিধান কী?

উত্তর: হারাম লেনদেনের একটি ধরন হলো এমন কাজের মাধ্যমে উপার্জন করা, যা শরিয়ত অনুযায়ী নিষিদ্ধ। যেমন—কেউ যদি মিথ্যা বলা বা গীবতের মাধ্যমে অর্থ উপার্জন করে। উদাহরণস্বরূপ, কেউ যদি মিথ্যা ও অপপ্রচার ছড়িয়ে দেওয়ার জন্য ভাড়ায় নিয়োজিত হয়, অথবা মিথ্যা ও অপবাদসম্বলিত কোনো সিডি বিক্রি করে, তবে এ ধরনের উপার্জন শরিয়তসম্মত নয়; বরং তা হারাম।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha