হাওজা নিউজ এজেন্সি: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী ‘রোজার নিয়ত ভুলে গেলে রোজা সহীহ হবে কী না’— এ বিষয়ে জিজ্ঞাসিত একটি প্রশ্নের জবাবে নিজের মতামত তুলে ধরেছেন, যা পাঠকদের জন্য তুলে ধরছি:
প্রশ্ন: কোনো ব্যক্তি যদি আগে থেকে কোনো নির্দিষ্ট দিনে (যেমন দাহুল আরদের দিন) রোজা রাখার সিদ্ধান্ত নিয়ে থাকেন, কিন্তু তিনি সেই দিন রোজার নিয়ত করতে ভুলে যান এবং কিছু খেয়ে বা পান করে ফেলেন, পরে তার মনে পড়ে যে আজকে তার রোজা রাখার কথা ছিল। এখন এই অবস্থায় তার রোজার বিধান কী?
উত্তর: যদি তিনি রাতে ঘুমাতে যাওয়ার আগে পরের দিন রোজা রাখার নিয়ত করে থাকেন, তাহলে তার রোজা সহীহ্ বলে গণ্য হবে। কিন্তু যদি তিনি রাতে নিয়ত করার ব্যাপারে উদাসীন ছিলেন এবং শুধুমাত্র আগের দিনগুলো থেকে রোজা রাখার সাধারণ মানসিকতা বা পরিকল্পনা ছিল, তবে তা রোজার নিয়তের জন্য যথেষ্ট নয়। এমন অবস্থায় তার রোজা সহীহ হবে না।
আপনার কমেন্ট