হাওজা নিউজ এজেন্সি: 'ড্রপসাইট নিউজ' নামক অনুসন্ধানী প্ল্যাটফর্ম মার্কিন বিচার বিভাগের সদ্য প্রকাশিত ইমেইলের বরাত দিয়ে জানিয়েছে, ২০১৬ সালের শুরুর দিকে ম্যানহাটনের ৩০১ ইস্ট ৬৬তম স্ট্রিটের ওই সম্পত্তিতে এই নিরাপত্তা সরঞ্জাম বসানো হয়। এই ভবনটি এপস্টাইনের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি ব্যবহার করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বারবার এই বাড়িতে অবস্থান করতেন। প্রকাশিত ইমেইলগুলো থেকে জানা গেছে, এপস্টাইন নিজে এই নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের অনুমোদন দিয়েছিলেন এবং তার কর্মচারীদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকের আয়োজনের অনুমতিও দিয়েছিলেন।
ড্রপসাইট নিউজ আরও জানিয়েছে, এপস্টাইনের ঘনিষ্ঠজনদের ব্যবহারের পাশাপাশি নাবালক মডেলদের অবস্থানের জন্যও এই ভবনের কিছু অংশ নিয়মিত ব্যবহৃত হত।
জেফরি এপস্টাইন নাবালকদের একটি বৃহৎ যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে অভিযুক্ত হন। ২০১৯ সালে নিউইয়র্কের একটি জেলে বিচারের অপেক্ষায় থাকাকালে তিনি মারা যান। তার মৃত্যুকে সরকারিভাবে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়।
মার্কিন বিচার বিভাগ গত জানুয়ারির শেষের দিকে 'এপস্টাইন ফাইলের স্বচ্ছতা' আইনের আওতায় এই মামলার সঙ্গে সম্পর্কিত লক্ষ লক্ষ পৃষ্ঠার নথি, ভিডিও এবং ছবি প্রকাশ করে।
আপনার কমেন্ট