বুধবার ১৮ ফেব্রুয়ারী ২০২৬ - ২২:৫৯
পবিত্র রমজান মাসের সূচনা

আজ সৌদি -সহ কয়েকটি আরব দেশে পবিত্র রমজানের প্রথম রোজা পালন করা হয়েছে। অন্যদিকে ইরান, পাকিস্তান এবং ভারতে আজ চাঁদ দেখা হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সৌদি গণমাধ্যম সূত্র জানিয়েছে যে সৌদি আরবে চাঁদ দেখার দাবি করা হয়েছে, যার ভিত্তিতে আজ প্রথম রোজা রাখা হয়েছে। দুবাই-এও রমজানের চাঁদ দেখার দাবি করা হয়েছে। তবে ইউএই-সংশ্লিষ্ট জ্যোতির্বিদরা বলেছেন, সেখানে চাঁদ দেখা কঠিন।
কাতার-ও ঘোষণা করেছে যে ১৮ ফেব্রুয়ারি ১লা রমজান।
ইরান, পাকিস্তান ও ভারতে আজ চাঁদ দেখা হবে এবং চাঁদ দেখার ভিত্তিতে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ১লা রমজানের রোজা পালন করা হবে। এ উপলক্ষে জোর প্রস্তুতি চলছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha