হাওজা নিউজ এজেন্সি: ইউগভের পরিচালিত এই জরিপে ৫ হাজার ৬৩৭ জন প্রাপ্তবয়স্কের মতামতের ভিত্তিতে দেখা গেছে, ব্রিটিশ বিমান ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার অনুমতি ওয়াশিংটনকে দেওয়ার পক্ষে নন ৫৮ শতাংশ উত্তরদাতা।
ফলাফলে দেখা যায়, জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৩৮ শতাংশ এই পদক্ষেপের 'দৃঢ় বিরোধিতা' জানিয়েছেন, আর ২০ শতাংশ বলেছেন তারা 'কিছুটা বিরোধী'।
দলীয় মতাদর্শ নির্বিশেষেও এই প্রস্তাবের বিরোধিতা স্পষ্ট। জরিপের তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন লেবার পার্টির ৪৮ শতাংশ সমর্থক, লিবারেল ডেমোক্র্যাটদের ৪৭ শতাংশ সমর্থক এবং ইংল্যান্ড ও ওয়েলসের গ্রিন পার্টির ৬৮ শতাংশ সমর্থক ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ব্রিটিশ ঘাঁটি থেকে পরিচালনার অনুমতি দেওয়ার বিষয়ে দৃঢ় অসন্তোষ জানিয়েছেন।
আপনার কমেন্ট