হাওজা নিউজ এজেন্সি: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আলী জাহানশাহী জানিয়েছেন, দেশটির সীমান্ত এলাকায় শত্রুদের যাবতীয় কার্যকলাপ ও গতিবিধি অবিরাম এবং তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পিরানশহরে অবস্থানরত ১৬৪তম মোবাইল অ্যাসল্ট ব্রিগেডের যুদ্ধপ্রস্তুতি ও সক্ষমতা যাচাই করতে এক পরিদর্শন সফরে গিয়ে জেনারেল জাহানশাহী জওয়ানদের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তাদেরকে সশস্ত্র বাহিনীর জন্য গর্বের প্রতীক হিসেবে অভিহিত করেন।
তিনি জোর দিয়ে বলেন যে, ইরানের স্থলবাহিনী জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি হতে পারে—এমন যেকোনো সম্ভাব্য আশঙ্কা চিহ্নিত করতে এবং তা নিষ্ক্রিয় করতে স্থায়ীভাবে ২৪ ঘন্টা নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডারের নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উল্লেখ করেন যে, ব্যাপক প্রস্তুতি ও সজাগ অবস্থানই শত্রুদের ভুল গণনা ও প্রতিকূল পদক্ষেপের বিরুদ্ধে মূল প্রতিরোধক হিসেবে কাজ করে।
কমান্ডার আরও জানান, সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম সংযোজন, কৌশলগত উন্নয়ন এবং নিয়মিত সামরিক মহড়ার মাধ্যমে স্থলবাহিনী অসমমিতিক হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় উচ্চ পর্যায়ের প্রস্তুতি অর্জন করেছে।
এসময় তিনি ইরানের উত্তর-পশ্চিম সীমান্তে মোতায়েন ইউনিটগুলোর কাছ থেকে প্রাপ্ত সামরিক প্রতিবেদন ও গোয়েন্দা বিশ্লেষণ সরাসরি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেন।
আপনার কমেন্ট