সোমবার ১৬ মার্চ ২০২৬ - ১৩:৫৪
ফিতরা ওয়াজিব হওয়ার সময় ও পরিশোধের বিধান

শরিয়তের হুকুম-আহকাম বিষয়ক বিশেষজ্ঞ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মদ তাকি মোহাম্মদি ‘ফিতরা ওয়াজিব হওয়ার সময় ও তা পরিশোধের সময়সীমা’ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে প্রতিদিন আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি ‘রমজানের বিধান’। এই ধারাবাহিকে রমজান মাস-সম্পর্কিত বিভিন্ন শরয়ী বিধান সম্মানিত মারজায়ে তাকলিদদের মতামতের আলোকে তুলে ধরা হচ্ছে:

হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মদতাকি মোহাম্মদি বলেন, ফিতরা পরিশোধের সময় কখন? ঈদুল ফিতরের রাতের সূর্যাস্তের পর থেকেই ফিতরা ওয়াজিব হয়ে যায়।

যারা ঈদের নামাজ আদায় করবেন, তাদের জন্য নামাজের আগে ফিতরা পরিশোধ করা উচিত। আর যারা ঈদের নামাজে অংশ নেবেন না, তারা জোহরের আজান পর্যন্ত ফিতরা আদায় করতে পারবেন।

কেউ যদি ঈদের নামাজে অংশ নেন, কিন্তু নির্দিষ্ট কোনো দরিদ্র ব্যক্তিকে ফিতরা দেওয়ার অপেক্ষায় থাকেন—যেমন কোনো দরিদ্র ব্যক্তি অন্য শহর থেকে এসে ফিতরা গ্রহণ করবেন—তাহলে তার আগমনের অপেক্ষা করা জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha