হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী তাঁর উত্তর নিচে উপস্থাপন করা হলো—
প্রশ্ন: যেসব কম্পিউটার গেমে জুয়ার উপকরণ (যেমন তাস, পাশা ইত্যাদি) চিত্ররূপে ব্যবহৃত হয়, সেগুলোর শরয়ি হুকুম কী?
উত্তর: এ ধরনের গেম সাধারণত দুই অবস্থায় বিবেচিত হয়—
১. একাধিক ব্যক্তির মধ্যে খেলা হলে: যদি খেলা দুইজন বা ততোধিক মানুষের মধ্যে হয়—চাই সরাসরি পাশাপাশি বসে হোক বা ইন্টারনেটের মাধ্যমে—তাহলে তা জুয়া হিসেবে গণ্য হবে এবং হারাম। [মাকাসিবে মুহাররামা, খণ্ড ৩৯৮, পৃষ্ঠা ৮]
২. এককভাবে (কম্পিউটারের বিরুদ্ধে) খেলা হলে: যদি খেলাটি কোনো মানব প্রতিপক্ষ ছাড়া, শুধুমাত্র কম্পিউটারের সাথে খেলা হয়— যেমন সফটওয়্যারের মাধ্যমে নর্দ বা তাস খেলা, যেখানে কোনো আর্থিক লেনদেন বা বাজি নেই— তাহলে এ ক্ষেত্রে ভিন্ন বিধান প্রযোজ্য। যদিও সাধারণভাবে জুয়ার উপকরণ দিয়ে খেলা—এমনকি বাজি ছাড়াও—হারাম বলে বিবেচিত, তবে জুয়া বাস্তবায়নের জন্য অন্তত দুইজন মানুষের পারস্পরিক অংশগ্রহণ শর্ত।
অতএব, যখন ব্যক্তি একাই কম্পিউটারের সাথে খেলেন এবং বাস্তব কোনো প্রতিপক্ষ বা লেনদেন নেই, তখন এই ধরনের খেলায় শরয়ি দৃষ্টিতে আপত্তি নেই।
দ্রষ্টব্য: এটি একটি ফিকহি (ইসলামী আইনগত) মতামত। বিভিন্ন মারজায়ে তাকলীদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। ব্যক্তিগত আমলের ক্ষেত্রে নিজ নিজ মারজার নির্দেশনা অনুসরণ করা উত্তম।
আপনার কমেন্ট