বুধবার ২০ মে ২০২৬ - ০৮:৩০
রাসূলুল্লাহ (সা.)-এর বাণীতে শ্রেষ্ঠ মানুষের পরিচয়

মানবজাতির মধ্যে কে সর্বোত্তম—এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) এক গভীর তাৎপর্যপূর্ণ হাদীসে এমন ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন, যিনি নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেন।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,

خَیرُ النّاسِ رَجُلٌ حَبَسَ نَفْسَهُ فی سَبیلِ اللّهِ یُجاهِدُ أَعْداءَهُ یَلتَمِسُ المَوتَ، أَوِ القَتلَ فی مَصافِّهِ

সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি, যে নিজেকে আল্লাহর পথে নিবেদিত করে, তাঁর শত্রুদের বিরুদ্ধে জিহাদ করে এবং যুদ্ধক্ষেত্রে মৃত্যু অথবা শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে।

[মুস্তাদরাকুল ওয়াসায়েল, খণ্ড ১১, পৃষ্ঠা ১৭]

উক্ত হাদীস থেকে প্রতীয়মান হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগ, দৃঢ়তা ও সত্যের পথে অবিচল থাকা—এই গুণাবলিই একজন মানুষকে সর্বোত্তম মর্যাদায় অধিষ্ঠিত করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha