মঙ্গলবার ২৬ মে ২০২৬ - ০৮:৪৮
আরাফাতের ময়দানে সবচেয়ে বড় গুনাহগার

আরাফার দিন মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির এক মহামূল্যবান উপলক্ষ। এদিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কিন্তু এই মহামহিম দিনের পরও যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে ফিরে আসে, তাকে সবচেয়ে বড় গুনাহগার হিসেবে আখ্যায়িত করেছেন হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম)।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,

 أعظَمُ أهلِ عَرَفاتٍ جُرماً مَنِ انصَرَفَ و هُوَ یَظُنُّ أنَّهُ لَن یُغفَرَ لَهُ

আরাফাতের ময়দানে সবচেয়ে বড় গুনাহগার সেই ব্যক্তি, যে সেখান থেকে এ ধারণা নিয়ে ফিরে আসে যে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না।

[বিহারুল আনওয়ার, খণ্ড ৯৯, পৃষ্ঠা ২৪৮]

এই মহান হাদিস আমাদের শিক্ষা দেয়, আরাফার দিন হলো আল্লাহর অসীম রহমত, ক্ষমা ও মাগফিরাত লাভের এক অনন্য সুযোগ। তাই কোনো মুমিনের জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। বরং বান্দার কর্তব্য হলো— আন্তরিক তওবা, বিনয় ও পূর্ণ আশাবাদ নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha